অভিনয়েই মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারীতে সাপের কামড়ে চিত্রদেব (৪৫) নামের এক অভিনয়শিল্পীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বারোঘাঁটি গ্রামে। রোববার গভীর রাতে উপজেলার বড়দাপ ঘোষপাড়া এলাকার প্রভাষ ঘোষের বাড়িতে বিষহরি ঠাকুরের পূজা উপলক্ষে চিত্রদেব তাঁর দলসহ বিষধর সাপ গলায় পেঁচিয়ে অভিনয় করছিলেন। এ সময় গলায় পেঁচানো সাপ চিত্রদেবকে কামড় দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।