অভিবাসন খরচ কমাতে চায় বায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর খরচ কমাতে চান এই খাতের ব্যবসায়ীরাও। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নেতারা তাই এ ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল মঙ্গলবার বায়রা কার্যালয়ে সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়৷
বৈঠকের বিষয়ে বায়রার সভাপতি আবুল বাসার প্রথম আলোকে বলেন,জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত অভিবাসন খরচ একটি প্রধান সমস্যা। তাই খরচ কমাতে বায়রা ভূমিকা রাখতে চায়৷ এর ফলে জনশক্তি রপ্তানি খাতে শৃঙ্খলা ফিরবে বলে তিনি মনে করেন৷
প্রসঙ্গত, অভিবাসন খরচ নিয়ে তিন বছর ধরে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে বায়রার টানাপোড়েন চলছিল৷ একপর্যায়ে সরকািরভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়৷ তবে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মন্ত্রণালয়ের মন্ত্রী বদল না হওয়ায় তাঁর সঙ্গে বায়রা সমঝোতায় আসে৷