অভিবাসী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির উদ্যোগে গতকাল সোমবার অভিবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ছানোয়ার হোসেন। ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক মেরিনা সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উপাধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে মেলা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
টাঙ্গাইল প্রতিনিধি