প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজে গতকাল বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ যায়েদ হোসাইন ফারুকী ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন। কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম, পৌরনীতি বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ।
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি