অভিভাবক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুবান্ধব গ্রাম গঠন ও শিশু সুরক্ষায় সচেতনতা বাড়াতে দিনাজপুরের বিরামপুরে গত সোমবার অভিভাবক সমাবেশ হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলার মৌপুকুর গ্রামে এ অনুষ্ঠান হয়। বক্তব্য দেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুল লতিফ, মহিলাবিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, ওয়ার্ল্ড ভিশনের বিরামপুর কার্যালয়ের ম্যানেজার লিটন মণ্ডল, এনজিও ডিভির নির্বাহী পরিচালক মোরশেদ মানিক, সমাজকর্মী কার্তিক চন্দ্র মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়া রানী ও রিতা রানী। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি