অভিভাবক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ হয়েছে। বিদ্যালয়টির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ হয়। এতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুরুছ সাবাহ সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আশরাফুল আলম প্রমুখ।