প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মিলের পাড় শিশুকানন বিদ্যানিকেতনের আয়োজনে গতকাল শনিবার ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ হয়েছে। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবু নুর মো. আক্তারুজ্জামান, পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবদুস ছালাম, প্রেসক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র রায়, শিশুকানন বিদ্যানিকেতনের অধ্যক্ষ মো. ফরিদুজ্জামান প্রমুখ। সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৯ শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়।