অভিভাবক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে গতকাল শনিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে কাচারীপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি আবদুস সালাম, রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আবদুল আলিম মণ্ডল, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেন, শাহমীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।