প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের অভিভাবক সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আয়োজনে অভিভাবক সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। সমাজসেবা অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের উপপরিচালক মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, সাংবাদিক মাহমুদ হোসেন, খালিদ আবু, হাসিবুল ইসলাম প্রমুখ। অভিভাবক সমাবেশ শেষে শিশু পরিবারের ৭৫টি এতিম শিশুর অভিভাবকদের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।