অভিভাবক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিভার্স একাডেমির অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ধানগড়ায় একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা। বক্তব্য দেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আবু ইউছুফ জাকারিয়া, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হযরত আলী সরকার, অভিভাবকদের মধ্যে তাপস কুমার পাল ও মনির হোসেন, শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া আলম, নিবিড় সরকার প্রমুখ। সমাবেশে একাডেমির চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।