অভিভাবক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনের গতকাল মঙ্গলবার দুপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও সমাপনী ও বার্ষিক পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে অভিভাবক, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ দুই শতাধিক মানুষ অংশ নেয়। মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মোবারক হোসেন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন।