অভিভাবক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সৈয়দা মনোয়ারা বেগম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। বিদ্যালয়টির সহকারী শিক্ষক আবদুল হামিদের সঞ্চালনায় অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন শামীমা আক্তার মুনমুন, নুরুল ইসলাম মণ্ডল প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি|