প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে বুসকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার শিশু সুরক্ষার বিষয়ে অভিভাবকদের নিয়ে সমাবেশ হয়েছে। ডেভেলপ দ্য ভিলেজ (ডিভি) এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বুসকি আড়াং যুব সংঘ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভিন। শাকিলা বলেন, বাল্যবিবাহ এবং মাদক নির্মূল করতে না পারলে শিশু সুরক্ষা হুমকির মুখে পড়বে। এতে সভাপতিত্ব করেন বুসকি যুব সংঘের সভাপতি ইলিয়াস হেমরম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিভির নির্বাহী পরিচালক মোরশেদ মানিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানুয়েল হাসদা। পরে আড়াং যুব সংঘের সদস্যরা আদিবাসী নৃত্য পরিবেশ করেন।