অভিভাবক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর কলেজে অভিভাবক সমাবেশ এবং একাদশ শ্রেণির পরিচিতি অনুষ্ঠান গতকাল রোববার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য পৌর মেয়র লিয়াকত আলী সরকার, অভিভাবক সদস্য পৌর কাউন্সিলর মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি তহসিনা খানম, শিক্ষক দারাসতুল্লাহ্, অভিভাবক জাকেরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ফুল ছিটিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে প্রজেক্টরের মাধ্যমে কলেজের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। সবশেষে নবাগত শিক্ষার্থীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।