অভিভাবক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার মা সমাবেশ হয়েছে। দুপুর ১২টার দিকে রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রহমত উল্লাহ শেখ। বক্তব্য দেন প্রধান শিক্ষক হাসিনা আশরাফী, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রজেক্টের (এনডিপি) এডুকেশন ওয়াচ কর্মসূচির কর্মকর্তা আবুল কাশেম, ধানগড়া মহিলা কলেজের প্রভাষক ফরিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের প্রায় তিন শ জন মা উপস্থিত ছিলেন।