অভিভাবকদের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রস্তমপুর, জোতজয়রাম ও চকবসন্ত গ্রামকে বাল্যবিবাহমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। ওই তিন গ্রামের অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ গতকাল বৃহস্পতিবার এক অভিভাবক সমাবেশ করেছে। বিরামপুর উপজেলা প্রশাসন, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বাংলাদেশ ডেভেলপ দ্য ভিলেজের (ডিভি) সহায়তায় প্রস্তমপুর সরকারি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করে। প্রস্তমপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ওবায়দুল মিনহাজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর থানার উপপরিদর্শক শাহ আলম।