অভিভাবকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত আদর্শ স্কুলের ভর্তিসহ বিভিন্ন ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল বুধবার সকালে স্কুলের ফটক অবরোধ করে অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেন। স্কুলটি পরিচালনা করে জামায়াতে ইসলামীর মাতৃসংগঠন ইসলামী সোসাইটি অব নারায়ণগঞ্জ। স্কুলে প্রায় চার হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। স্কুলের ভাইস প্রিন্সিপাল মোখলেসুর রহমান জানান, অভিভাবকদের দাবির বিষয়টি স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যানকে জানানো হয়েছে।