অভিভাবকদের মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা মডার্ন হাইস্কুল সরকারীকরণের দাবিতে গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের অভিভাবকেরা নগরে মিছিল করেন। মিছিল শেষে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে শত শত অভিভাবক ব্যানারসহ মিছিল নিয়ে বের হন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ১৯৯৩ সালে নগরের নজরুল অ্যাভিনিউ এলাকায় কুমিল্লা মডার্ন হাইস্কুল প্রতিষ্ঠা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান এর প্রতিষ্ঠাতা। তাঁর স্ত্রী নার্গিস সুলতানা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।