অভিভাবকের আয়ের ভিত্তিতে ফির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিভাবকদের আয়ের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সব ধরনের ফি যৌক্তিকীকরণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। গতকাল বুধবার ইউজিসি মিলনায়তনে বাংলাদেশের উচ্চশিক্ষার খসড়া কৌশলগত পরিকল্পনা বিষয়ে আয়োজিত কর্মশালায় তাঁরা এই প্রস্তাব করেন। কর্মশালায় অন্যদের পাশাপাশি ছয়টি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন। কর্মশালায় উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের জাতীয় পরামর্শক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রস্তাব কৌশলগত পরিকল্পনায় প্রতিফলিত হবে। ইউজিসি আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। আরও বক্তৃতা করেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহান্তসহ কয়েকজন। বিজ্ঞপ্তি