অভিভাবকের সন্ধান চাই
অভিভাবকহীন এক কিশোরী শিরিন আক্তার টুম্পা (১৫) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন। কেউ টুম্পার অভি-ভাবকের সন্ধান পেলে আইন ও সালিশ কেন্দ্রে (আসক) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন, টুম্পা মানসিকভাবে অসুস্থ। তবে তার কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী, তাঁর বাবার নাম সালাম। বাড়ি চট্টগ্রামের হাটহাজারী বা ফটিকছড়ি থানার নাজিরাহাট (সইল্লা) এলাকায়।কেউ টুম্পার প্রকৃত অভিভাবকের সন্ধান পেলে আসকের কার্যালয়ে (৭/১৭, ব্লক-বি, লালমাটিয়া মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ৮১২৬১৩৭, ৮১২৬১৩৪, ৮১২৬০৪৭, মুঠোফোন: ০১৭২৪৪১৫৬৭৭) যোগাযোগের অনুরোধ করা হয়েছে।গত ২২ এপ্রিল রাত সাড়ে ১২টার সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ উত্তরা ১২ নম্বর সেক্টরে টুম্পাকে পায়। পরদিন পুলিশের অনুরোধে আসক টুম্পাকে তাদের জিম্মায় নেয়। সে মানসিকভাবে অসুস্থ থাকায় তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিজ্ঞপ্তি।