অভিভাবকেরা আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার প্রদীপন বিদ্যাপীঠ কিন্ডারগার্টেনে জুতা ও পোশাক পরিবর্তন এবং সেশন ফি ও বেতন বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকেরা আন্দোলনে নেমেছেন। গতকাল শনিবার বিদ্যালয় চত্বরে তাঁরা বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন চলে। অভিভাবক গোলাম ফারুক অভিযোগ করেন, গত বছর সেশন চার্জ, ভর্তি ফি ও বেতন বাড়ানো হয়েছে। ৩১ বছরের ঐতিহ্যবাহী খাকি প্যান্ট ও আকাশি রঙের শার্টের পরিবর্তে ব্লু-প্যান্ট ও হালকা ছাই রঙের শার্ট তৈরি করতে বলা হয়েছে। সাদা কেডসের পরিবর্তে বেশি দামের জুতা কিনতে বাধ্য করা হচ্ছে। অধ্যক্ষ এ কে এম মাহবুবুর রহমান বলেন, গত ১৪ ডিসেম্বর প্রদীপনের সভাপতি ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে তাঁর কক্ষে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হয়েছে।