অভিভাবকেরা ছাত্রলীগের ভয়ে উদ্বিগ্ন: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের সন্ত্রাসীদের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা এখন চরম আতঙ্কিত ও অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি করেন। বিবৃতিতে ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে ঢুকে গালাগাল ও অসংলগ্ন আচরণের নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তি।