অভিভাবকেরা স্বাস্থ্যবিধি মানছেন না: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি: বাসস

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুলের বাইরে অভিভাবকেরা জটলা করছেন। এটি স্বাস্থ্যবিধির লঙ্ঘন। শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানছে। কিন্তু অভিভাবকেরা অধিকাংশ জায়গায় তা মানছেন না। আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। তিনি সেখানেই সাংবাদিকদের এসব কথা বলেন।

আজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কথা বলেন দীপু মনি। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরুর চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমাদের কাজ চলছে। টিকা দেওয়া শেষ করে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় খোলা যাবে। উপাচার্যদের ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

দীপু মনি বলেন, সংক্রমণের হার কমে এলে সব ক্লাস নেওয়া যাবে। যদি বেড়ে যায় তখন কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও আবর্জনা দেখা গেলে এ বিষয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যবিধির বিষয়টি কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

করোনা সংক্রমণের কারণে ১৮ মাস ধরে বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরদিন মেডিকেল কলেজগুলো খুলে দেওয়া হয়।