অভিমান করে চলে গেলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া গ্রামের আনজেরা খাতুন (৫০) নামে এক নারী ছেলের সঙ্গে অভিমান করে মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জমসেদ আলীর স্ত্রী আনজেরা খাতুন তাঁর জমিজমা একমাত্র মেয়ে মরিয়মকে দান করে যেতে চাইলে ছেলে আজরুলের সঙ্গে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে তিনি ছেলের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আজরুল বিরোধের কথা অস্বীকার করে বলেন, ‘মা অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন।’লালপুর থানার এসআই আলাউদ্দিন বলেন, এ ঘটনায় গতকাল বুধবার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।