অভিমান ভুলে দলীয় প্রার্থীর পক্ষে নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌর নির্বাচনে মান-অভিমান ভুলে দলীয় প্রার্থীর পক্ষে এককাট্টা হয়ে প্রচার চালাবেন আওয়ামী লীগের নেতারা। গত শুক্রবার হোমনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, হোমনা পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-আইনবিষয়ক সম্পাদক নজরুল ইসলামের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। পরে নজরুল ইসলামকে কেন্দ্র থেকে চূড়ান্ত করে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এতে দলের মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ও তাঁদের কর্মী-সমর্থকেরা অভিমান করে নিষ্ক্রিয় হয়ে পড়েন। গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে সভা করে ওই অংশের নেতা-কর্মীরা দলের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
মনোনয়নপ্রত্যাশী হোমনা পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল বলেন, ‘মনোনয়ন না পেয়ে আমরা এত দিন মাঠে নামিনি, কিন্তু সভার পর থেকে আমি, মেজবাহ উদ্দিন সরকার, মোবারক হোসেনসহ অন্য নেতারা একত্র হয়ে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছি।’
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘দলের মধ্যে নেতাদের মধ্যে অভিমান ছিল। আমরা সভা করে সবাইকে একত্র করতে সক্ষম হই এবং সবাই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।