অভিযাত্রা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো-ডিএসএ ক্রিকেট লিগের গতকাল বৃহস্পতিবারের খেলায় অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাব সৈয়দপুর এসেক্স ক্রিকেট ক্লাব সৈয়দপুরকে ৯৩ রানে হারিয়েছে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাব সৈয়দপুর ৪০.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এসেক্স ক্রিকেট ক্লাব সৈয়দপুর ৪১.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে।
অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাবের সুভ ৯৮ বলে ১১৯ রান সংগ্রহ করেন। আজ শুক্রবার সাডেন ক্রিকেট ক্লাব নীলফামারী ও সিটি ক্রিকেট ক্লাব সৈয়দপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।