অভিযাত্রা হারাল লিটল স্টারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগের গতকাল রোববারের খেলায় সৈয়দপুরের অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাব ৮০ রানে লিটল স্টার ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে।
টসে জিতে প্রথমে ব্যাট করে অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাব ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৯২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে লিটল স্টার ক্রিকেট ক্লাব ৪৮.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২১২ রান করে। অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাবের রুবেল ১০ ওভার বল করে ৪০ রান দিয়ে চারটি উইকেট দখল করেন।
লিটল স্টার ক্রিকেট ক্লাবের জুয়েল ৯.৩ ওভার বল করে তিনটি উইকেট পান এবং দলের হয়ে ব্যক্তিগত ৮৩ রান সংগ্রহ করেন।
আজ সোমবার সৈয়দপুরের অ্যাসেক্স ক্রিকেট ক্লাব ও ন্যাশনাল ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।