প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবারে ভেজাল ও মূল্য তালিকা না থাকায় বরিশাল নগরের চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে। এর মধ্যে বিসিক শিল্প এলাকায় টেস্টি কুল আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা, বান্দ রোড এলাকায় থ্রিস্টার কারখানাকে ১৫ হাজার, সদর রোড এলাকায় সকাল-সন্ধ্যা ডিপার্টমেন্টাল স্টোরকে দুই হাজার ও আকাশ ট্রেডাসকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।