প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদন, প্রক্রিয়াজাত, বাজারজাত ও ব্যবহার বন্ধে একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। আগামী ১ জুন থেকে এ কমিটি খুলনা মহানগরসহ বিভিন্ন উপজেলায় পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করবে। খুলনা পরিবেশ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ১ জুন থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। এ জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।