অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ৩ জুন থেকে নম্বরবিহীন মোটরযানের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে। গতকাল রোববার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম এ কথা জানান। তিনি বলেন, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশক্রমে অপরাধ প্রবণতা কমাতে ও চোরাই গাড়ি চলাচল বন্ধে এই অভিযান চালানো হবে। যদি কারও মোটরসাইকেল কিংবা সিএনজিচালিত অটোরিকশায় রেজিস্ট্রেশন নম্বর না থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম ও জাকির হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।