অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার অভিযান চালানো হয়। দুপুরে মহাসড়কের মিরসরাই সদর ও মিঠাছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেস না থাকায় মহাসড়কে চলাচলরত বাস, ট্রাক ও মোটরসাইকেলের বিরুদ্ধে ২০টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্ট মেট্রো সার্কেলের মোটরযান পরিদর্শক মো. কামরুজ্জামান।