প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুপুরে পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করেছেন। ইউএনও রেজাউল করিমের নেতৃত্বে শহরের ঘোড়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নিপুণ দেবের শৈল প্লাস্টিক হাউস থেকে ১৮ কেজি পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা এবং আসুদেব সরকারের মাতৃ ভান্ডার নামের দোকান থেকে পাঁচ কেজি পলিথিন জব্দ করে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের বগুড়া সার্কেলের উপপরিচালক মো. কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।