অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে আটটি দোকানের মালিককে ৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার উপজেলা সদর বাজারে এ অভিযান চালান ইউএনও ফারজানা সিদ্দিকা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে সদর বাজারের আলমগীর মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২ হাজার, অমৃত মিষ্টান্ন ভান্ডার ও দীপক মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১ হাজার করে, খলিল মিষ্টান্ন ভান্ডার ও সুভাষ মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫০০ করে, রিপন মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২০০, মৃদুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ৫০০ ও শরিফুন বেকারির মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।