প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকার আলম লাইব্রেরি, পুরাতন বাজারের বইমেলা, রহমানিয়া লাইব্রেরি ও আজিজ লাইব্রেরিতে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নোট ও গাইড বই জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে বইগুলো পুড়িয়ে ফেলা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহিদুল ইসলাম। আদালতকে সহায়তা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া ও শিক্ষানুরাগী গাজী আবদুস সালাম ভূঁইয়া (বীর প্রতীক)। দোকানের মালিকেরা নিষিদ্ধ নোট ও গাইড বিক্রির কথা স্বীকার করায় আদালত তাঁদের ৫০০ টাকা করে জরিমানা করেন।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি