অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে গত মাসে ৭ মেট্রিক টন জাটকা ও ২১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাটকা রক্ষায় মার্চ, এপ্রিল মাস পদ্মা ও মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। গতকাল শনিবার জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, গত ১ থেকে ৩১ মার্চ পর্যন্ত কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সহযোগিতায় দুই শতাধিক নৌযানে অভিযান চালানো হয়। এ সময় জাটকা ধরার অপরাধে ২৫০ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল বলেন, জাটকা রক্ষায় চলতি মাসজুড়ে আরও অভিযান চালানো হবে।