প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকা যানজটমুক্ত করতে গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় চারটি বাস, তিনটি বাস কাউন্টার, চারটি ফার্মেসি, একটি বেকারি, একটি কনফেকশনারি, একটি খাবার হোটেল, একটি মিষ্টির দোকানসহ ১৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিভিন্ন অভিযোগে চার ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও দিলরুবা আহমেদ। অভিযান চলাকালে ভৈরব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।