প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেল চালানোর অনুমতিপত্র (ড্রাইভিং লাইসেন্স) না থাকায় টাঙ্গাইলের সখীপুরে গতকাল বুধবার তিনজনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার জেলখানা মোড় এলাকায় সখীপুর-সিডস্টোর সড়কে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার বড়চওনা গ্রামের নুরুল ইসলাম, কৈয়ামধু গ্রামের আবু সুফিয়ান ও জেলখানা মোড় এলাকার ফজলুল হক। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি