অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবার হোটেলগুলোতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝটিকা অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খাদ্যের মানোন্নয়ন ও দাম নিয়ন্ত্রণে ওই অভিযান চালানো হয় বলে জানা গেছে। গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাওয়া-দাওয়ার প্রধান স্থান এটি। অভিযানের সময় উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সচ্চিদানন্দ দাস চৌধুরী। অভিযান শেষে তিনি বলেন, হোটেলগুলোতে পুরোনো তেল, বাসি খাবার ও নোংরা পানি সরবরাহ করা হচ্ছে। তা ছাড়া অনেক হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করতে দেখা গেছে। প্রাথমিকভাবে দোকানদারদের হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।