অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির দুই সৎভাইয়ের বাড়িতে শনিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাঁরা ওই সময় বাড়িতে ছিলেন না। দুই সৎভাই হচ্ছেন মো. শফিক ও মো. ফয়সাল।
টেকনাফ মডেল থানার ওসি মোক্তার হোসেন বলেন, ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় তাঁদের নাম রয়েছে। অভিযানে শফিকের বাড়ি থেকে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, শামসুলের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইনে মামলা হয়েছে। এ ছাড়া রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধেও মামলা হয়েছে।