অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে অবৈধ যানবাহন চলাচল রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার বাসস্ট্যান্ডে চার ঘণ্টার এ অভিযানের সময় আটটি অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন পারভেজ।