অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যুদের আটক করতে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার ভোরে সোনাদিয়ার বিভিন্ন স্থান থেকে ছয়জনকে আটক করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গতকাল ভোরে সোনাদিয়ার পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও মেহেরিয়াপাড়ায় অভিযান চালিয়ে শাকের ইসলাম, মোহাম্মদ আমিন, মোহাম্মদ খোকন, মোহাম্মদ হারুন, মো. ইলিয়াছ ও মোহাম্মদ রুবেলকে আটক করা হয়। ওসি জানান, আটক ব্যক্তিরা সাগরে জলদস্যুতার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।