প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারিভাবে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার আদমদীঘি সদর এলএসডি খাদ্যগুদামে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম, গুদামরক্ষক আফরোজা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হামিদ প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি