প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের ভৈরব নদ দখলমুক্ত করতে গতকাল বুধবার অবৈধ বেড়া-পাটা-বাঁধ উচ্ছেদ অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আরিফ ও সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমানের নেতৃত্বে শহরের নীলগঞ্জ এলাকা থেকে শহরের দিকে চার কিলোমিটারের মধ্যে ওই অভিযান চালানো হয়। এ সময় চারটি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়। এ ছাড়া নীলগঞ্জ এলাকা থেকে পাটা উচ্ছেদ করা হয়। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল হাসান বলেন, তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে।