অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহরের লৌহজং নদ দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমা থেকে আনুষ্ঠানিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখল হওয়া জায়গা উদ্ধার কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মাহবুব হোসেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সাংসদ মনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, নদ দখলমুক্ত করার পর এর দুই তীরে হাঁটার জন্য রাস্তা করা হবে। এ ছাড়া যাঁদের উচ্ছেদ করা হচ্ছে, তাঁরা ভূমিহীন হলে তাঁদের পুনর্বাসন করা হবে।