অভিযানে গিয়ে বিজিবির রাইফেল খোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটের ইউসুফপুরে গতকাল শনিবার চোরাচালানিদের ধরতে অভিযান চালাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের একটি থ্রি নট থ্রি রাইফেল খোয়া গেছে।বিজিবি সূত্র জানায়, ইউসুফপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা গতকাল দুপুরে নৌকাযোগে চোরাচালানিদের ধরতে অভিযানে যান। এ সময় ক্যাম্পের কিছু দূরে পদ্মা নদীতে রাইফেলটি পড়ে যায়। পরে অভিযানে গিয়েও কাউকে আটক করা যায়নি। সবাই পালিয়ে গেছে। সূত্রটি আরও জানায়, রাইফেলটি উদ্ধারে নদীতে ডুবুরি নামিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাইফেলটি উদ্ধার করা যায়নি।তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, সংঘবদ্ধ মাদক চোরাচালানিরাই বিজিবির কাছ থেকে রাইফেলটি ছিনিয়ে নেয়। পরে পালানোর সময় তারা এটি নদীতে ফেলে যায়। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে বিজিবি পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে লোকমুখে শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তারা এসে থানায় প্রতিবেদন দিয়েছে।