প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে ছয় ঘণ্টার অভিযান শেষে গত বুধবার শাইরা (ছদ্মনাম) নামের এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শাইরাকে (১৬) টাঙ্গাইল থেকে পাচার করে পুনে নিয়ে যাওয়া হয়েছিল। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় অভিযান চালিয়ে তাকেসহ আরও তিন নারীকে উদ্ধার করা হয়। শাইরা অভিযোগ করেছে, ভালো চাকরির লোভ দেখিয়ে দুই ব্যক্তি তাকে মুম্বাই নিয়ে গিয়েছিল। তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল এবং যৌনপেশায় বাধ্য করা হয়। কথামতো কাজ না করলে তাকে বেদম পেটানো হতো। তার শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়েছিল। এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুনে মিরর