অভিযানের আগেই সরানো হলো মেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে ধরলা ও সিঙ্গীমারী নদীসহ ফসলি জমিতে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে র‌্যাব ও পুলিশ সমন্বিত অভিযান চালালেও আগেই ট্রাক আর ট্রলিতে করে মেশিন সরিয়ে ফেলা হয়েছে।গতকাল শুক্রবার সকাল ১০টায় র‌্যাব-৫ রংপুর সেক্টরের ২০ সদস্যের একটি দল ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এম জে আরিফ বেগ, মাসুদুর রহমান মোল্লা ও পুলিশের এসআই মোকছেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে নামেন।অভিযোগ রয়েছে, ১২ ও ১৮ এপ্রিল অভিযানের আগে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি এসব মেশিনের মালিকদের অভিযানের কথা আগেভাগে জানিয়ে দেওয়ার ফলে ট্রাক ও ট্রলিতে করে পাথর উত্তোলনকারীরা নদী থেকে মেশিন সরিয়ে ফেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ বেগ বলেন, ‘আমরা দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান চালিয়েছি। একটি মেশিন পাথরের খাদে পানিতে ফেলে দিয়েছি।’