অভিযানের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন খুলনা জেলা প্রশাসক। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভায় থ্রি-হুইলার, ইজিবাইক, নছিমন, করিমনসহ ফিটনেসবিহীন পরিবহন ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখারও সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, সংসদ সদস্য শেখ নূরুল হক, সিভিল সার্জন ইয়াছিন আলী সরদার উপস্থিত ছিলেন।