প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় সহকারী শিক্ষক শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত সোমবার এই আদেশ দেন। আদেশটি গতকাল বুধবার ওই শিক্ষকের হাতে পৌঁছেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, চাকরি থেকে সাময়িক বরখাস্ত শিক্ষক শফিকুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও প্রস্তুতি চলছে। তিনি বলেন, তদন্তে প্রমাণিত না হওয়ায় অপর সহকারী শিক্ষক ফাইমুন হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।