অভিযুক্ত কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে দরজি দোকানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবকদের গতকাল শনিবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় প্রশাসন গতকাল অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে এ মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাস। বক্তব্য দেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, অর্জুনতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান, শিক্ষক আবদুস সাত্তার প্রমুখ।
ওসি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ওই সভায় ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি পদক্ষেপ সম্পর্কে এলাকাবাসীকে জানানো হয়েছে।
ধর্ষণের ঘটনায় গত সোমবার ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।